ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৬
আজকের সর্বশেষ সবখবর

জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করা হয়েছে : শিক্ষামন্ত্রী

সত্যের কন্ঠ
আগস্ট ১৫, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ
পঠিত: 130 বার
Link Copied!

শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও তাদের দোসররা বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে ২১ বার হত্যা করার চেষ্টা করেছিলো। যারা আজ মানবাধিকার নিয়ে ছবক দেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারা কোথায় ছিল।

মঙ্গলবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কীর্তির উপর এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দীপু মনি আরো বলেন, ১৯৮১ সালে বঙ্গবন্ধু কন্যা ফিরে এসে নিহত বাবা-মাসহ পরিবারের সদস্যদের জন্য সেই বাড়িটিতে একটু দোয়া পড়তে চেয়েছিলেন, তখন তাকে তা করতে এবং বাড়িতে ঢুকতে দেয়া হয়নি। তখন গণতন্ত্র কোথায় ছিল। শিশু রাসেলসহ ৭৫ সালের হত্যাকান্ডের বিচার না করার জন্য যারা আইন করে তাদের কাছে আজ মানবাধিকারের কথা শিখতে হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।