আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেফতারকৃতরা হলেন মো. রুবেল মিয়া (৩০) ও মো. সালেহিন ইমতিয়াজ (২৯)।
সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলা এলাকায় কয়েকজন দুষ্কৃতকারী ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে রুবেল মিয়া ও সালেহিন ইমতিয়াজকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
