ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৪
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইকারী গ্রেফতারের সময় ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত, দুইজন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ১২, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাই করা অটোরিকশা নিয়ে পালানোর সময় দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো মো. রাজু আহম্মেদ কালু ওরফে হৃদয় (২৫) এবং মো. রকি ওরফে শাকিল (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন জিয়া উদ্যান সংলগ্ন গ্লাস ব্রিজ এলাকায় তিনজন ছিনতাইকারী একটি অটোরিকশা ছিনতাই করে পালানোর চেষ্টা করে। এ সময় জিয়া উদ্যানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে জুলাই স্মৃতি জাদুঘরের গেটের সামনে পুলিশ তাদের আটকানোর চেষ্টা করলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুলিশের ওপর হামলা চালায়।

এতে এসআই শামসুজ্জোহা সরকার ও কনস্টেবল হৃদয় বড়ুয়া গুরুতর আহত হন। স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থলেই দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। অপর একজন পালিয়ে যায়।

আহত পুলিশ সদস্যদের প্রথমে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং বর্তমানে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনায় শেরেবাংলা নগর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অপর ছিনতাইকারীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।