ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১০
আজকের সর্বশেষ সবখবর

 চাঞ্চল্যকর ইউপি সদস্য  হত্যা মামলার এজাহারনামীয় ৩ জন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-২

সত্যের কন্ঠ
অক্টোবর ২৮, ২০২৪ ৪:২৯ অপরাহ্ণ
পঠিত: 169 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।খুলনার দীঘলিয়া থানার চাঞ্চল্যকর ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি ১) দ্বীন ইসলাম সরদার(৬০), পিতা- মৃত জালাল সরদার, থানা-তেরখাদা, জেলা- খুলনা, ২) মিলটন শেখ(৩২), পিতা- হারুন শেখ, থানা-তেরখাদা, জেলা-খুলনা, ৩) আলামিন শেখ(২৫), পিতা- রবিউল শেখ, থানা- তেরখাদা, জেলা- খুলনা’কে ২৭/১০/২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ১০.৩০ মিনিটে রাজধানী মোহাম্মদপুর থানা ও কাফরুল থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২।

মামলার এজাহার সূত্রে জানা যায় যে, ০৫/০৯/২০২৪ ইং তারিখ বিকাল অনুমানিক ০৫:১৫ মিনিটেরসময় ইউপি সদস্য সৈয়দ ফারুক আলী নিজ বাড়ি থেকে বাজারে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলে দিঘলিয়া থানাধীন কোলা বাজারস্থ একটি দোকানের সামনে পৌঁছালে এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন আসামি পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে ভিকটিমকে চারদিক থেকে ঘিরে ধরে নৃশংসভাবে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে চলে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় ভিকটিম ফারুককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎস্যক ভিকটিমকে মৃত বলে ঘোষণা করে।

উক্ত ঘটনার পর গত ০৯/০৯/২০২৪ ইং তারিখে ভিকটিমের পিতা বাদী হয়ে দীঘলিয়া থানায় একটি মামলা (মামলা নং-০৬ তারিখঃ ০৯/০৯/২০২৪ইং ধারা ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩০২/১১৪/৩৪ পেনাল কোড-১৮৬০) দায়ের করেন। বর্ণিত মামলায় জড়িত আসামিদের গ্রেফতার সংক্রান্তে দীঘলিয়া থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে উক্ত ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় গত ২৭/১০/২০২৪ ইং আনুমানিক রাত ১০.৩০ মিনিটের সময় রাজধানীর মোহাম্মদপুর ও কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেফতার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা জেলার দীঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।