ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৫
আজকের সর্বশেষ সবখবর

গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে: নায়েবে আমির

সত্যের কন্ঠ
আগস্ট ৫, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ণ
পঠিত: 177 বার
Link Copied!

গতানুগতিক নয়, পিআর পদ্ধতিতেই নির্বাচন দিতে হবে বলে জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মহাখালীতে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে জামায়াতে ইসলামী আয়োজিত গণমিছিলের আগে হওয়া সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, পিআর পদ্ধতি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেয়া হবে না । যারা পিআর চায় না, তারা জনপ্রিয়তা নয় বরং চাঁদাবাজির অর্থ ও সন্ত্রাসী বাহিনী দিয়ে নির্বাচন করতে চায় বলে মন্তব্য করেন তিনি।

এসময় তিনি আরও বলেন, আওয়ামী লীগ আর দেশে ফিরতে পারবে না। কেউ আবার ফ্যাসিস্ট হতে চাইলে দেশের মানুষ তাদেরও প্রতিহত করবে। স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের উপর যেকোনো ধরনের হুমকি জামায়াত প্রতিহত করবে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।