ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৫
আজকের সর্বশেষ সবখবর

খিলগাঁও ফ্লাইওভারে চেকপোস্ট অভিযানে ৫,৭৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সত্যের কন্ঠ
জুন ২৫, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
পঠিত: 58 বার
Link Copied!

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও থানা পুলিশের চেকপোস্ট অভিযানে ৫,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার এক সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ৮টা ৫ মিনিটে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে চেকপোস্ট ডিউটির সময় একটি সিএনজি চালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মো. শাহীন (২০)-এর হাতে থাকা একটি কালো কাঁধ ব্যাগ তল্লাশি করতে গেলে সে ব্যাগ থেকে ইয়াবাভর্তি প্যাকেট রাস্তায় ফেলে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযানের সময় শাহীনের সহযোগী ওমর ফারুক (২৬) পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ফেলে যাওয়া পলিথিন ব্যাগ তল্লাশি করে ৩০টি এয়ারটাইট জিপার প্যাকেটের ভেতর থেকে মোট ৫,৭৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহীন স্বীকার করে যে, সে ও তার সহযোগী ওমর ফারুক বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবাগুলো বহন করছিল।

পুলিশ জানায়, পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটিসহ মোট চারটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃত শাহীন ও পলাতক ওমর ফারুকের বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।