ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪১
আজকের সর্বশেষ সবখবর

ক্ষুদ্র চাষীদের জন্য ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে : কৃষিমন্ত্রী

সত্যের কন্ঠ
নভেম্বর ২, ২০২৩ ৬:৫৯ অপরাহ্ণ
পঠিত: 287 বার
Link Copied!

সংসদ ভবন, ২ নভেম্বর, ২০২৩ (বাসস) : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক জানিয়েছেন, প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮ কোটি ৯৩ লাখ টাকা বরাদ্দ দিয়েছে।

তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য দিদারুল আলমের টেবিলে উত্থাপিত লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

আব্দুর রাজ্জাক বলেন, দেশের প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে চলতি ২০১৩-২০২৪ অর্থ বছরে সরকার কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন ফসলের মাধ্যমে ২২ হাজার ৫২৮কোটি ৯৩ লক্ষ টাকা প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের কল্যাণে সরকার বরাদ্দ দিয়েছেন। এরমধ্যে উপকারভোগী কৃষক ৮৩ লাখ ৮৬ হাজার ৩৫০ জন।

তিনি বলেন, চলতি ২০২৩-২৪ উৎপাদন বর্ষে সারাদেশে বিভিন্ন জাতের উন্নতমানের ধান, গম, আলু, ভুট্টা, পাট, ডাল ও তৈল, সবজি এবং মসলাবীজ ফসলের প্রায় ১ লাখ ২৫ হাজার ৫০০ মে.টন বীজ বিএডিসি’র চুক্তিবদ্ধ চাষিদের মাধ্যমে উৎপাদনের পরিকল্পনা রয়েছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রান্তিক ও ক্ষুদ্র চাষিদের স্বার্থ রক্ষার্থে বিএডিসি’র আওতাধীন ভাড়া ভিত্তিক সেচযন্ত্রসমূহের সেচচার্জ ৫০ শতাংশ হ্রাস করা হয়, যা ২০২০-২১ অর্থবছর হতে অদ্যাবধি চলমান রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।