ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:০৬
আজকের সর্বশেষ সবখবর

কৃষকের মুখে শুধু একটাই নাম সালমান ফজলুর রহমান

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ১১:৪৯ অপরাহ্ণ
পঠিত: 503 বার
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন আগলা ইউনিয়ন, কৈলাইল ইউনিয়ন, এবং সিরাজদিখান উপজেলার চিত্রকোট ইউনিয়নের, গরিব কৃষকের মুখে শুধু এখন একটাই নাম জনাব সালমান ফজলুর রহমান এমপি ।

আগলা ইউনিয়নে ও কৈলাইল ইউনিয়নে বর্ষাকালে কিছু ভূমি দস্যু গরিব কৃষকদের ফসলের জমির মালিকদের শত শত বিঘা কৃষি জমি হতে অসংখ্য ডেজার্ট (৩২ ইঞ্চি কাটার) মেশিন ব্যবহার করিয়া ৭০ ফুট হইতে ১৩০ ফিট আরও বেশি গভীর হতে পারে দৈনিক ১৪ ঘণ্টা করে ১৫ থেকে ১৬ টি কাটার মেশিন দিয়ে প্রতি রাতে৩০০ থেকে ৩৫০ টি বল গেট জাহাজ যাহার ধারণ ক্ষমতা দশ হইতে ১৫ হাজার ঘনফুট।

প্রতি ঘন ফুটের মূল্য ৬ টাকা হিসেবে বিক্রি করা হয় । প্রায় দেড় থেকে দুই কোটি টাকার ফসলি জমির মাটি কেটে নিরীহ গরিব কৃষকদের ফসলি জমি ধ্বংস করেছে ভূমিদস্যুরা।

এই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প বিনিয়োগ উপদেষ্টা দোহার ও নবাবগঞ্জে ১ আসনের এম পি জনাব সালমান ফজলুর রহমান কে জনাব আজিজুর রহমান ফকু বীর মুক্তিযোদ্ধা লিখিত আকারে ভূমিদস্যুদের নামের তালিকা সহ একটি অভিযোগ প্রেরণ করেন । এই বিষয়টি শোনার পরপরই তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নবাবগঞ্জ থানার ওসিকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সম্পর্কে সত্যতা যাচাই করে তাকে তথ্য দিতে বলেন এবং কৃষকদের ফসলি জমি যেন কোন ভাবে কেউ না ক্ষতি করতে পারে সে কথা ভেবে আজ সশরীরে ঘটনাস্থলে এত ব্যস্ততার মাঝেও হাজির হয়ে যান এবং কৃষক ও এলাকাবাসীর মুখ থেকে ঘটনাটি শুনেন এবং সত্যতা প্রমাণিত হয়। জনাব সালমান ফজলুর রহমান এমপি সবাইকে বলেন আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ।

কৃষকদের জমি এভাবে কাটলে আমরা ধান পাবো কোথা থেকে কৃষকের এই পরিশ্রমের সোনালী ফসল আমাদের নিত্যদিনের চাহিদা পূরণ করছে। এছাড়া ও বিদেশে বিভিন্ন পণ্য রপ্তানি করে বাংলাদেশে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তার ভাষ্যমতে দেশের সম্পদ আর কৃষকের মুখের হাসি যেকোনো ভাবে রক্ষা করতে হবে।

তিনি আরো বলেন, কৃষকের জমির কেউ অবৈধভাবে কোন প্রকার ক্ষতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ঢাকা কলেজের ভিপি আজিজুর রহমান ফকু, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মিজানুর রহমান ভূঁইয়া (কিসমত), সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদার ,এসপি দোহার ও নবাবগঞ্জ সার্কেল নবাবগঞ্জ থানার উপজেলা নির্বাহী কর্মকর্তা, নবাবগঞ্জ থানার ভূমি কর্মকর্তা, দোহার থানার ওসি, নবাবগঞ্জ থানার ওসি,পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা,আরো অন্যান্য প্রশাসনিক কর্মকর্তাগণ।

জনাব সালমান ফজলুর রহমান বলেন, ভূমি দস্যুরা সে যেই হোক আপন বা পর কোন ছাড় দেয়া হবে না।তার এই আশ্বাসে যেন আজ নবাবগঞ্জ থানার সকল কৃষকরা আনন্দ উল্লাসে ভাসছে। এছাড়াও জমির মালিকরা তাদের ক্ষতিগ্রস্থ জমির ক্ষতিপূরণ এবং ভূমিদস্যুদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

নবাবগঞ্জে আগলায় প্রতিটি কৃষকের মুখে আজ যেন একটাই নাম আমাদের মুখের হাসি সালমান এফ রহমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।