ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩২
আজকের সর্বশেষ সবখবর

কুমারখালীতে রাতে কিস্তি আদায়ে গিয়ে গণ ধর্ষণের শিকার এনজিও কর্মী

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৩ ৯:৩১ অপরাহ্ণ
পঠিত: 351 বার
Link Copied!

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে রাতে ঋনের কিস্তি আদায় করে ফেরার সময় গণ ধর্ষণের শিকার হয়েছেন এক এনজিও কর্মী।

`rtবুধবার রাতে নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক বাঁখই গ্রামে এই ঘটনা ঘটেছে। ধর্ষক তিনজনকে রাতেই আটক করেছে কুমারখালী থানা পুলিশ।

আটকরা হলেন, নন্দলালপুর ইউনিয়ন এর বুজরুক বাঁখই গ্রামের কুদ্দুস শেখের ছেলে রবিন (২১), আবু বক্কারের ছেলে মাসফিকুর রহমান(১৯) ও দুর্গাপুর গ্রামের হান্নানের ছেলে রাসেল (২০)।

ভুক্তভোগী এনজিও কর্মী জানান, সিও নামক এনজিও এর কুমারখালী ব্রাঞ্চে অস্থায়ী ভিত্তিতে ফিল্ড অফিসার হিসাবে তিনি কর্মরত। তার বাড়ি ফরিদপুর জেলার জ্ঞানদিয়া দয়ারামপুর গ্রামে। বুধবার রাত ৮ টার দিকে ভ্যান যোগে মাজগ্রাম থেকে কিস্তি আদায় করে ফেরার সময় বুজরুখ বাঁখই গ্রামে পৌঁছালে ৩/৪ জন যুবক তাকে আটকিয়ে খারাপ আচরণ ও মোবাইল ফোন কেড়ে নেবার চেষ্টা করলে তিনি এনজিও এর ম্যানেজারকে ঘটনাস্থলে আসতে বলেন। ম্যানেজার পৌঁছানোর আগেই বখাটেরা ভ্যান চালক ও তার সাথে থাকা জিল্লুর রহমানকে জোরপূর্বক তাড়িয়ে দিয়ে তাকে পার্শ্ববর্তী পাট ক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। পরবর্তীতে তিনি ম্যানেজার এর সহযোগিতায় কুমারখালী থানায় এসে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিও এনজিও এর ব্রাঞ্চ ম্যানেজার রেজওয়ান বিল্লাহ জানান, তিনি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে উদ্ধার করে কুমারখালী থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।

কুমারখালী থানার ওসি মো. আকিবুল ইসলাম জানান, অভিযোগ পাবার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং সারা রাত অভিযান চালিয়ে আসামিদের আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।