ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯
আজকের সর্বশেষ সবখবর

“কদমতলীতে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৩০ রাউন্ড রাবার কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১০”

সত্যের কন্ঠ
মে ২২, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ
পঠিত: 67 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাষ্ট্রীয় নিরাপত্তা, জননিরাপত্তা ও নাশকতা প্রতিরোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) একটি পেশাদার ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে কার্যকর ভূমিকা পালন করে যাচ্ছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারে র‌্যাব নিয়মিত গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০, সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গত ২১ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঢাকা মহানগরীর কদমতলী থানাধীন বিক্রমপুর গার্ডেন সিটি এলাকার মেদিনী ভিলার পূর্ব পাশে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পরিত্যক্ত অবস্থায় পুলিশের লুণ্ঠিত ৩০ রাউন্ড তাজা রাবার কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, উদ্ধারকৃত রাবার কার্তুজসমূহ ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত সহিংস ঘটনায় পুলিশের কাছ থেকে লুণ্ঠিত হয়েছিল। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০ এর গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত কার্তুজসমূহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব জানায়, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে বাহিনীটি সর্বদা প্রস্তুত রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।