ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৫৯
আজকের সর্বশেষ সবখবর

এদেশের মানুষ ও স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছিলেন শেখ মুজিবুর রহমান : ইমানুয়েল মাখোঁ

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ১১, ২০২৩ ৮:২২ অপরাহ্ণ
পঠিত: 417 বার
Link Copied!

দক্ষিণ এশিয়ার সর্বকনিষ্ঠ জাতির অন্ধকার সময়ের সাক্ষ্য ঐতিহাসিক বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শনের সময় পরিদর্শক বইয়ে স্বাক্ষর করেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

এ সময় তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট নির্মমভাবে নিহত বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সোমবার বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে পরিদর্শন বইয়ে তিনি লেখেন, আমি শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি যিনি তার জাতির স্বাধীনতা, ভাষা, সংস্কৃতি এবং বাংলাদেশের জনগণের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

পরিদর্শন বইয়ে তিনি আরও লেখেন, তাঁর পরিবারের সদস্যদের মধ্যে থেকে আরও যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সঙ্গে ফ্রান্সের জনগণের বন্ধুত্বে কথা স্মরণ করছি।

এ সময় এশিয়ার সর্বকনিষ্ঠ জাতির পিতাকে সপরিবারে হত্যার বিভিন্ন চিত্র দেখেন ফরাসি প্রেসিডেন্ট এবং নিহত সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।