বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আর কালবিলম্ব নয়, এখনই সবাইকে সর্বশক্তি নিয়ে মাঠে নামতে হবে এই দানবীয় সরকারের হাত থেকে মুক্তি পেতে। ’
শুক্রবার বিকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ও সরকার পতনের একদফা’ দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘সরকার জনগণকে বোকা বানাতে চায়। আজকে দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, মানুষের ঘরে চাল নাই ডাল নাই তেল নাই।
এই দিকে সরকারের কোনো খেয়াল নাই। সরকারের খেয়াল একটাই কীভাবে ক্ষমতায় যেতে হবে, কীভাবে দেশকে শোষণ করা যায়’।
তিনি বলেন, ‘অবিলম্বে এই সরকারকে বলবো সংসদকে বিলুপ্ত করে দিন। নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
