ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১৮
আজকের সর্বশেষ সবখবর

একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০

সত্যের কন্ঠ
জুন ২২, ২০২৬ ৪:০৩ অপরাহ্ণ
পঠিত: 40 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুর জেলার বোয়ালমারী এলাকা থেকে একাধিক ডাকাতি মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শফিকুল ইসলাম (৩০)কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ২১ জুন ২০২৬ রাত আনুমানিক ৯:২০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ফরিদপুর জেলার বোয়ালমারী থানার ডোবরা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত শফিকুল ইসলাম ফরিদপুর কোতয়ালী থানার দুটি পৃথক ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ২০২০ সালের ২৮ ফেব্রুয়ারি দায়েরকৃত একটি ডাকাতি প্রস্তুতির মামলায় আদালত তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেন। এছাড়া ২০২০ সালের ৯ এপ্রিল দায়েরকৃত আরেকটি ডাকাতি প্রস্তুতির মামলায়ও তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুই মামলায় সর্বমোট ১০ বছরের সাজা হওয়া সত্ত্বেও তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি আত্মগোপনে থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।