ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২১
আজকের সর্বশেষ সবখবর

“উদ্ধার হওয়া ৭ লাখ টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দিল শাহজাহানপুর থানা পুলিশ”

সত্যের কন্ঠ
জুন ১০, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া নগদ ৭ লাখ টাকা আদালতের নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছে।

বুধবার (১০ জুন ২০২৬) সকাল ১১টায় শাহজাহানপুর থানায় আয়োজিত এক অনুষ্ঠানে টাকার প্রকৃত মালিক কাজী শহিদুল ইসলামের হাতে অর্থ তুলে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে শাহজাহানপুর থানার একটি বিশেষ টিম দায়িত্ব পালনকালে পরিত্যক্ত অবস্থায় ৭ লাখ টাকা উদ্ধার করে। টাকা উদ্ধারের পর বিধি অনুযায়ী জব্দ তালিকাসহ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়।

পরবর্তীতে সবুজবাগ থানার উত্তর বাসাবো প্রেস গলি এলাকার বাসিন্দা কাজী শহিদুল ইসলাম (৪৮) থানায় এসে উদ্ধার হওয়া অর্থের মালিকানা দাবি করেন। এ সময় পুলিশ তাকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেয়।

আদালতের নির্দেশনা, পুলিশের তদন্ত এবং উপযুক্ত প্রমাণ যাচাইয়ের পর বুধবার উদ্ধারকৃত ৭ লাখ টাকা প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হয়।

হারানো অর্থ ফিরে পেয়ে কাজী শহিদুল ইসলাম শাহজাহানপুর থানা পুলিশ ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।