ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈদের পর আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে : জি এম কাদের

সত্যের কন্ঠ
জুন ২৬, ২০২৩ ৯:০৮ অপরাহ্ণ
পঠিত: 572 বার
Link Copied!

জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এমপি বলেছেন, ‘ঈদের পরে আন্দোলনের প্রচেষ্টা দেখা যাচ্ছে। কিন্তু তাতে দেশের মানুষ রাজপথে নামবে কি না তা নিশ্চিত নয়। আবার, রাজপথে দেশের মানুষ নামবে না, তাও বলা যাচ্ছে না।’

জি এম কাদের বলেন, ‘২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচন হবে না। যেকোনো প্রক্রিয়ায় এ ধরনের ফলাফলের জন্য চেষ্টা করবে সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য চেষ্টা করছে। কিন্তু বিদেশিরা চেষ্টা করছে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য।’

আজ সোমবার দুপুরে বনানীতে দলের কার্যালয় মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘জনগণের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এদিকে আওয়ামী লীগ দল ও জান বাঁচাতে যেকোনো ভাবেই ক্ষমতায় থাকতে চাইবে। আওয়ামী লীগের ধারণা, রাজনৈতিক পট পরিবর্তন তাদের জন্য ব্যাপক বিপর্যয় সৃষ্টি করতে পারে।’

তিনি বলেন, ‘সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিদেশিদের চাপ আছে। বিদেশিরা চায় দেশে যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যত দিন যাবে ততই পরিষ্কার হবে বিষয়টি। কারণ, বিদেশিরা আরো চাপ দেবে এবং সরকার তার কতটা সহ্য করতে পারে। সরকার এক ধরনের চেষ্টা করবে, সরকারের বিরোধীরা এক ধরনের চেষ্টা করবে এবং বিদেশিরা এক ধরনের চেষ্টা করবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।