ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৫
আজকের সর্বশেষ সবখবর

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে জাইরোপ্লেন বিধ্বস্ত: আইআরজিসি’র দুই সদস্য নিহত

সত্যের কন্ঠ
নভেম্বর ৪, ২০২৪ ৫:১৪ অপরাহ্ণ
পঠিত: 177 বার
Link Copied!

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ছাদবিহীন বিমান (জাইরোপ্লেন) বিধ্বস্ত হয়েছে, যাতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) দুই সদস্য নিহত হয়েছেন। সোমবার (৪ নভেম্বর) আল আরাবিয়া এই তথ্য জানায়।

আইআরজিসি এক বিবৃতিতে জানায়, সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল হামিদ মাজান্দারানি ও হামেদ জান্দাঘি নামের পাইলটকে বহনকারী জাইরোপ্লেনটি আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তের কাছে সিস্তান ও বেলুচেস্তানের সিরকানের নিকট বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই আইআরজিসি সদস্য দক্ষিণ-পূর্ব সীমান্ত এলাকায় অভিযান পরিচালনার সময় শহীদ হন।

উল্লেখ্য, ওই এলাকায় সুন্নিপন্থি স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মাদক কারবারিদের সঙ্গে ইরানের নিরাপত্তা বাহিনীর প্রায়ই সংঘর্ষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।