ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেফতার

সত্যের কন্ঠ
জুন ৩০, ২০২৬ ১১:২৪ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

 

বহুল আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ-এর প্রধান উপদেষ্টা মাশুকুর রহমানকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিএমপির কোতোয়ালী থানা এলাকার একটি স্থান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে কোতোয়ালী থানা পুলিশ গুলশান থানা পুলিশকে সহায়তা করে।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে মাশুকুর রহমানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় দায়ের করা মামলায় মোট ২১টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

গ্রেফতারকৃতকে পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।