ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১০
আজকের সর্বশেষ সবখবর

আর্সেনালের বছরের শুরু জয় দিয়ে

সত্যের কন্ঠ
জানুয়ারি ২, ২০২৫ ১০:২৪ পূর্বাহ্ণ
পঠিত: 236 বার
Link Copied!

জয় দিয়ে বছর শুরু করেছে আর্সেনাল। ইংলিশ প্রিমিয়ার লিগে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ব্রেন্টফোর্ডকে ৩-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।

জিটেক স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের মাঠে খেলতে নামে আর্সেনাল। ম্যাচের ১৩ মিনিটেই পিছিয়ে যায় সফরকারীরা। মিকেল ডামসগার্ডের পাস থেকে বল নিয়ে বক্সে ঢুকে গোল করেন এমবিউমো। তবে ২৯ মিনিটে গ্যাব্রিয়েল হেসুসের গোলে সমতায় ফেরে আর্সেনাল।

বিরতির পর আর্সেনাল আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। মাত্র তিন মিনিটের ব্যবধানে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা। খেলার ৫০ মিনিটে মেরিনো এবং ৫৩ মিনিটে গ্যাব্রিয়েল মার্টিনেল্লির গোলে ৩-১ ব্যবধানে জয় নিশ্চিত করে সফরকারীরা।

এই জয়ে শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে কমিয়েছে আর্সেনাল। ১৯ ম্যাচে ১১ জয়ে ৩৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে মিকেল আর্তেতার দল। অন্যদিকে, ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে রয়েছে লিভারপুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।