চিত্রনায়িকা পরীমনিকে রেখে গত ২০ মে নিজের সব জিনিসপত্র নিয়ে বেরিয়ে যান শরীফুল রাজ। এরপর ২৯ মে দিবাগত রাতে রাজের ফেসবুক আইডি থেকে রাজ ও তিন অভিনেত্রীর ব্যক্তিগত কিছু ছবি ও ভিডিও ফাঁস হয়। তারপর থেকে দুজনের সম্পর্কে অবনতি ঘটতে থাকে।
এদিকে শুক্রবার রাতে রাজের রক্তাক্ত একটি ছবি আসে গণমাধ্যমে। ছবিতে রাজের মাথায় আঘাতের চিহ্ন দেখা যায়। রক্ত জমাট বেধে আছে। তিনি হাসপাতালের বিছানায় শুয়ে আছেন। তবে কোথায় কীভাবে কখন রাজের মাথায় এই ক্ষত হয়েছে তা জানা যায়নি।
এ বিষয় রাজের কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে জানতে চাইলে পরীমনি বলেন, রাজ কোথায় আমি জানি না। আমি হাসপাতালে। আমার অনেক জ্বর। কথা বলতে পারছি না।
এ দিকে হাসপাতাল সূত্র জানায়, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন শরিফুল রাজ। সেখানে তার মাথায় চারটি সেলাই করতে হয়েছে। তবে বর্তমানে তিনি হাসপাতালে নেই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
