ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

আজও মাইলস্টোনের আশপাশে উৎসুক জনতার ভীড়

সত্যের কন্ঠ
জুলাই ২৫, ২০২৫ ১১:৩৭ পূর্বাহ্ণ
পঠিত: 72 বার
Link Copied!

ভয়াবহ বিমান দুর্ঘটনার খবরে আজও মাইলস্টোন স্কুলের চারপাশ ঘিরে উৎসুক জনতার ভীড় দেখা গেছে। শুক্রবার (২৫ জুলাই) সরেজমিন দেখা গেছে, দূর দূরান্ত থেকে এক নজর স্কুলটি দেখার জন্য আসছেন মানুষজন।

এর মধ্যে অনেকেই ভেতরের পোড়া ভবনটি দেখতে চাইছেন। কেউ মোবাইল ফোনে ছবি তুলছেন, কেউ ভিডিও করছেন। তবে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেয়া হচ্ছে না। স্কুলের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে।

মাইলস্টোনের শিক্ষার্থীরা যারা আসছেন, তারা স্কুলের সামনে এসে সেদিনের ভয়াবহতার কথা স্মরণ করছেন। এখনও ট্রমার মধ্যে আছেন তারা। তাদের চোখের সামনেই যে বিধ্বস্ত হয়েছে বিমানটি। মুহুর্তেই আগুনে শেষ হয়েছে সবকিছু।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহত অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় এসেছে চীনের পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সমন্বয়ে একটি বিশেষ মেডিকেল টিম। বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছায় চীনের মেডিকেল প্রতিনিধি দল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।