বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের জনগণ এমনিতেই ধর্মপ্রাণ। তাদের জঙ্গি বানিয়ে ফায়দা লুটতে চায় এ সরকার। আজ আমরা একটি ভয়াবহ অবস্থায় আছি। সব ক্ষেত্রেই শুধু প্রতারণা।
মঙ্গলবার দুপুরে কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আমি প্রায়ই ফ্যাসিবাদের কথা বলি, অনেকে জানতে চান ফ্যাসিবাদ কী? আজ আওয়ামী লীগের শাসন দেখলেই বোঝা যাবে ফ্যাসিবাদ শব্দের অর্থ কী। আজ অবিচার-অত্যাচারের নমুনা দেখুন। দেশে এক ব্যক্তির একদলীয় শাসন চলছে। তবে, আশার বাণী মানুষ জেগে ওঠেছে, এগিয়ে আসছে।
কাজী জাফরের কথা স্মরণ করে তিনি বলেন, একে একে প্রদীপ নিভে যাচ্ছে। আজকের এই দুর্দিনে তাদের খুব প্রয়োজন ছিল। আজ দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে সমাজে তাদের আদর্শ বাস্তবায়ন করতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
