ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০১
আজকের সর্বশেষ সবখবর

আগামী সোমবার ভূমি অপরাধ আইনসহ তিনটি বিল সংসদে উত্থাপন করা হবে : ভূমিমন্ত্রী

সত্যের কন্ঠ
সেপ্টেম্বর ২, ২০২৩ ১০:২৫ অপরাহ্ণ
পঠিত: 96 বার
Link Copied!

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী  বলেছেন, জাতীয় সংসদে আগামী সোমবার  ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩’সহ মোট তিনটি ভূমি বিষয়ক বিল উত্থাপন করা সম্ভব হবে।

তিনি আরো বলেন, অন্য দুটি বিল হচ্ছে-  ‘ভূমি সংস্কার আইন, ২০২৩’ ও ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩’।
সাইফুজ্জামান চৌধুরী আজ ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)’র উদ্যোগে রাজধানীর ডিসিসিআই মিলনায়তনে আয়োজিত ‘ঢাকার বিকেন্দ্রীকরণ এবং বাংলাদেশে টেকসই নগরায়ন’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সাইফুজ্জামান চৌধুরী  বলেন,  প্রয়োজনীয় যাচাই-বাছাইয়ের পর আগামী অক্টোবর মাসের মধ্যে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনসহ তিনটি বিলই আইন হিসেবে সংসদে পাস করা সম্ভব হবে।

তিনি বলেন, ডিজিটাল সার্ভে সম্পন্ন হলে আগের জরিপে হওয়া অনেক সমস্যা দূর করা সম্ভব হবে। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় সীমা বহির্ভুত অতিরিক্ত জমির মালিক হওয়ার সুযোগ থাকবে না।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।