ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৩০
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনী পরিবেশ ভালো না, এজেন্টদের বের করে দেয়া হচ্ছে: হিরো আলম

সত্যের কন্ঠ
জুলাই ১৭, ২০২৩ ১:৫৫ অপরাহ্ণ
পঠিত: 271 বার
Link Copied!

বনানী মডেল কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম (হিরো আলম)। পরিদর্শনের আগেই তিনি গণমাধ্যমে বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন।

সব কেন্দ্রেই আশরাফুল আলম তার এজেন্টদের নিয়োগ করেছিলেন কিনা, গণমাধ্যমের এমন জিজ্ঞাসার পর তিনি সাংবাদিকদের সাথে বনানী মডেল কেন্দ্র পরিদর্শনে যান। সেখানে তিনি বলেন, নির্বাচনী পরিবেশ ভালো না। আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার এজেন্টদের বের করে দিচ্ছে।

সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আশরাফুল আলম দাবি করেছেন, তার এজেন্টদের সব কেন্দ্রেই নিয়োগ দেয়া হয়েছে। আওয়ামী লীগের বিরুদ্ধে ভোটকেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেছেন এই প্রার্থী। এভাবে নির্বাচন চললে তা সুষ্ঠু হবে কিনা তা নিয়েও সন্দেহ পোষণ করেছেন তিনি।

বনানী মডেল কেন্দ্র পরিদর্শনে গিয়ে আশরাফুল আলম ওরফে হিরো আলম বলেন, এই কেন্দ্রে আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছিল। আমরা তাদের আবার কেন্দ্রে প্রবেশ করিয়েছি। আরও কিছু কেন্দ্র থেকেও আমাদের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। সেগুলোতে এখন আমরা যাবো। আমি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবো। তারা আমাদের ওপর কতটা অন্যায়-অত্যাচার করতে পারে তা আমরা দেখতে চাই, পুরো দেশবাসী তা দেখতে চায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।