ইসরায়েল হিজবুল্লাহর সঙ্গে অস্ত্রবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননে অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন, জানিয়েছে আল জাজিরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের উদ্যোগে শান্তি আলোচনা চালানোর চেষ্টা করা হলেও তেলআবিব তার অবস্থানে অটল রয়েছে। নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী কাৎজ কোনো প্রস্তাব গ্রহণে আগ্রহী নন।
অস্ত্রবিরতি ইস্যুতে ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন ডেরমারের সঙ্গে আলোচনার কথা রয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের। তবে প্রতিরক্ষামন্ত্রী কাৎজ আগেই জানিয়েছেন যে লেবাননের সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে হামলা বন্ধ হবে না।
আজ মঙ্গলবার জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যঁ পিয়েরে ল্যাক্রয়েক্স তিন দিনের সফরে লেবাননে যাচ্ছেন এবং সেখানে ইউনিফিল সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
