ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ গ্রেপ্তার, বাসায় মিলল চার কোটি টাকা ও স্বর্ণালংকার

সত্যের কন্ঠ
অক্টোবর ৩০, ২০২৪ ১০:২১ পূর্বাহ্ণ
পঠিত: 112 বার
Link Copied!

সাবেক কৃষিমন্ত্রী এবং মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুস শহীদকে উত্তরা এলাকার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় প্রায় চার কোটি টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং স্বর্ণালংকার জব্দ করা হয়।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ১টার দিকে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় আব্দুস শহীদের বাসা থেকে প্রায় চার কোটি টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

নিরাপত্তারক্ষীদের মতে, সরকার পতনের পর থেকে উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসায় থাকছিলেন না আব্দুস শহীদ। মঙ্গলবার হঠাৎ বাসায় ফেরার পর আইনশৃঙ্খলা বাহিনী তার বাসা ঘিরে ফেলে এবং কয়েক ঘণ্টার অভিযানের পর তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যায়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।