ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৪
আজকের সর্বশেষ সবখবর

দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করল বিএনপি

সত্যের কন্ঠ
ডিসেম্বর ১৫, ২০২৩ ১০:১৫ অপরাহ্ণ
পঠিত: 368 বার
Link Copied!

গত ২৮ অক্টোবরের সমাবেশের দেড় মাস পর নয়াপল্টনে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

আগামীকাল শনিবার বেলা ১টার দিকে নয়াপল্টন থেকে বিজয় র‌্যালি শুরু করবে দলটি। মহান বিজয় দিবস উপলক্ষে এ কর্মসূচি পালন করা হবে।

আজ শুক্রবার বিকালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা দেন।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে রিজভী বলেন, বিজয় দিবসের সকালে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং ফাতেহা পাঠ করা হবে। এরপর দুপুর ১টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র‍্যালি বের করা হবে। র‍্যালিটি মগবাজার মোড়ে গিয়ে শেষ হবে।

র‍্যালির বিষয়ে সার্বিক সহযোগিতা চেয়ে গত বুধবার বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার অফিসে চিঠি দেয় বিএনপি। বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীর নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল এই চিঠিটি দিয়ে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।