ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৩১
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় পার্টির সাথে আলোচনার পরই আসন নিয়ে সিদ্ধান্ত: ওবায়দুল কাদের

সত্যের কন্ঠ
ডিসেম্বর ৬, ২০২৩ ১:৩০ অপরাহ্ণ
পঠিত: 80 বার
Link Copied!

জাতীয় পার্টির সাথে আসন ভাগাভাগি অথবা ছাড়, যে কোনো সিদ্ধান্তের আগে জাপা নেতাদের কথা শুনবে আওয়ামী লীগ। পরে এ বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে একথা জানান ওবায়দুল কাদের।

ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবসে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরির পাঁয়তারা করছে বিএনপি। ঐ নাশকতায় জামায়াতকে বিএনপি পাশে চায় বলে আগাম তথ্য আছে বলেও দাবি করেন ওবায়দুল কাদের। বিএনপির নাশকতা পরিকল্পনার বিষয়ে এর আগেও এমন আগাম তথ্য সঠিক হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।