ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:১৭
আজকের সর্বশেষ সবখবর

ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ২ সদস্য নিহত

সত্যের কন্ঠ
ডিসেম্বর ২, ২০২৩ ১১:২৯ অপরাহ্ণ
পঠিত: 353 বার
Link Copied!

সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলায় ইরানের দুইজন সামরিক উপদেষ্টা নিহত হয়েছেন। সিরীয় সরকারের আনুষ্ঠানিক আমন্ত্রণে সেদেশে সেনা পাঠিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আজ শনিবার এক বিবৃতিতে বলেছে, ‌‘মার্কিন ও ইউরোপের কয়েকটি সরকারের প্রকাশ্য মদদে গাজায় যখন ইসরায়েল ব্যাপক নৃশংসতা চালাচ্ছে এবং হাজার হাজার ফিলিস্তিনি বিশেষ করে নারী ও শিশুকে নির্বিচারে হত্যা করছে ঠিক তখনই ইসরায়েলি বাহিনীর হামলায় সিরিয়ায় প্রতিরোধ ফ্রন্টের সামরিক উপদেষ্টা হিসেবে কর্মরত অবস্থায় আইআরজিসির দুই সেনা শাহাদাৎবরণ করেছেন।’

বিবৃতিতে আরও বলা হয়, নিহত দুই সামরিক উপদেষ্টার নাম হচ্ছে মোহাম্মাদ আলী আতাইয়ি শুরচে ও পানাহ তাকিজাদেহ।

সিরিয়ায় মার্কিন ও ইসরাইলি মদদপুষ্ট দায়েশ বা আইএস-সহ তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে মোকাবিলার জন্য গত কয়েক বছর ধরে সেদেশে মোতায়েন রয়েছে ইরানের একদল সামরিক উপদেষ্টা।

ইরানের একটি সূত্র বলছে, আইআরজিসি’র এই দুই সদস্য সিরিয়ায় ইসরাইলের গতকালের হামলায় শাহাদাৎবরণ করেছেন।

সূত্র : পার্সটুডে, রয়টার্স

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।