ঢাকাশুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৫
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় ১০ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২৪, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
পঠিত: 2 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা ও একটি প্রাইভেটকারসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের মেরিন ড্রাইভ বিচ এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ড্রাইভিং সিটের নিচ থেকে স্কচটেপ ও পলিথিনে মোড়ানো ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং চালককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মো. রায়হান (২৭) টেকনাফ উপজেলার অলিয়াবাদ এলাকার বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, তিনি দীর্ঘদিন ধরে মিয়ানমার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রি করে আসছিলেন।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে উদ্ধারকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।