ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

নেদারল্যান্ডসকে হারিয়ে সেমির আশা বাঁচিয়ে রাখলো আফগানিস্তান

সত্যের কন্ঠ
নভেম্বর ৩, ২০২৩ ১১:১৮ অপরাহ্ণ
পঠিত: 146 বার
Link Copied!

নিজেদের সপ্তম ম্যাচে আজ নেদারল্যান্ডসকে ৭ উইকেটে হারিয়ে ওয়ানডে বিশ^কাপের সেমিফাইনালের আশা  বেশ ভালোভাবেই বাঁচিয়ে রেখেছে  আফগানিস্তান।

হ্যাট্টিক জয়ে ৭ ম্যাচের ৪টিতে জিতে ও ৩টিতে হেরে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চমস্থানে উঠলো আফগানরা। ৮ পয়েন্ট করে আছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেরও। রান রেটে এগিয়ে অস্ট্রেলিয়া তৃতীয়স্থানে এবং চতুর্থস্থানে আছে নিউজিল্যান্ড। এই হারে ৭ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে আছে নেদারল্যান্ডস। এতে সেমির আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ডাচদের।

প্রথমে ব্যাট করে ৪৬ দশমিক ৩ ওভারে ১৭৯ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট। জবাবে অধিনায়ক হাসমতুল্লাহ শাহিদির অপরাজিত ৫৬ ও রহমত শাহর ৫২ রানের কল্যাণে ম্যাচ জিতে নেয় আফগানিস্তান। ১১১ বল বাকী রেখে ম্যাচ জয়ে রান রেটটাও বেশ বাড়িয়ে নিয়েছে আফগানরা।

লক্ষেèৗতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় নেদারল্যান্ডস। ব্যাট হাতে প্রথমে ওভারেই উইকেট হারায় ডাচরা। স্পিনার মুজিব উর রহমানের বলে আউট হন ১ রান করা ওয়েসলি বারেসি। বারেসিকে শিকার করে আফগানিস্তানের চতুর্থ বোলার হিসেবে ওয়ানডেতে ১শ উইকেট পূর্ণ করেন মুজিব।

শুরুর ধাক্কা দ্বিতীয় উইকেটে সামাল দেন ম্যাক্স ও’দাউদ ও কলিন অ্যাকারম্যান। আক্রমনাত্মক ব্যাটিংয়ে ৬৩ বলে ৬৯ রান তুলে আফগানিস্তানকে চাপে রাখেন তারা।

তবে ১২তম ওভারে রান আউটের ফাঁদে পড়েন ও’দাউদ। ৯টি চারে ৪০ বলে ৪২ রান করেন তিনি।

দলীয় ৭৩ রানে চার নম্বরে নামা সিব্র্যান্ড এঙ্গেলব্রেখটকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন অ্যাকারম্যান। কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। রান আউটের শিকার হয়ে ৪টি চারে ২৯ রান নিয়ে প্যাভিলিয়নে ফিরেন অ্যাকারম্যান।

অ্যাকারম্যান ফেরার পরের ডেলিভারিতে রান আউট হন নতুন ব্যাটার ও অধিনায়ক স্কট এডওয়ার্ডস। এরপর বাস ডি লিডেকে ৩ রানে শিকার করেন আফগান স্পিনার মোহাম্মদ নবী। এতে ২১তম ওভারে ৯৭ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে নেদারল্যান্ডস।

লিডের আউটের পর দলীয় ১শতে পৌঁছালেও দ্রুতই আরও ২ উইকেট হারায় নেদারল্যান্ডস। সাকিব জুলফিকারকে ৩ রানে নূর আহমেদ ও লোগান ফন বিককে ২ রানে বিদায় করেন নবি। তবে  এক প্রান্ত আগলে ৭৪ বলে ওয়ানডেতে ও বিশ^কাপে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন এঙ্গেলব্রেখট।

সংক্ষিপ্ত স্কোর :
নেদারল্যান্ডস : ১৭৯/১০, ৪৬.৩ ওভার (এঙ্গেলব্রেখট ৫৮, ও’দাউদ ৪২, নবী ৩/২৮)।
আফগানিস্তান : ১৮১/৩, ৩১.৩ ওভার (শাহিদি ৫৬*, রহমত ৫২, মারু ১/২৭)।
ফল : আফগানিস্তান ৭ উইকেটে জয়ী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।