ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৭
আজকের সর্বশেষ সবখবর

২০ হাজারেরও বেশি আহত লোক এখনও গাজায়: এমএসএফ

সত্যের কন্ঠ
নভেম্বর ২, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ
পঠিত: 151 বার
Link Copied!

গাজা উপত্যকায় এখনও ২০ হাজারেরও বেশি আহত লোক আটকা পড়ে আছে। ডক্টরস উইদাউট বডার্স(এমএসএফ) এ কথা জানিয়েছে।

যদিও প্রাথমিকভাবে বিদেশী পাসপোর্টধারী ও মারাত্মক আহত ফিলিস্তিনীদের মিসর সীমান্ত পাড়ি দেয়ার অনুমোদন দেয়া হয়েছে।

এমএসএফ এক বিবৃতিতে বলেছে, গুরুতর আহত যেসব লোক রাফাহ সীমান্ত ক্রসিং পাড়ি দিয়েছে তাদের মধ্যে ২২ জন আন্তর্জাতিক স্টাফ রয়েছে।

এমএসএফ আরো বলেছে, অবরুদ্ধ অবস্থার কারনে গাজায় এখনও ২০ হাজারেরও বেশি আহত লোক সামান্য স্বাস্থ্য সেবা পাচ্ছে।

এমএসএফ আরো বেশি সংখ্যক লোককে গাজা ত্যাগের সুযোগ দেয়ার আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের অব্যাহত হামলায় এ পর্যন্ত ৮,৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।