ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৮
আজকের সর্বশেষ সবখবর

শাহপরাণে শব্দদূষণবিরোধী অভিযানে ১১ গাড়ির মালিককে জরিমানা

সত্যের কন্ঠ
জুলাই ২২, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
পঠিত: 6 বার
Link Copied!

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিলেটের শাহপরাণ এলাকায় শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ও পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ১১টি গাড়ির মালিককে মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, সোমবার (২১ জুলাই) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত সিলেটের শাহপরাণ (রহ.) থানাধীন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় হাইড্রোলিক হর্ন ব্যবহার এবং বিভিন্ন গাড়ির কাগজপত্রে অনিয়ম পাওয়ায় ১১ জনকে জরিমানা করা হয়।

অভিযানে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(২) ধারা অনুযায়ী মোট ১৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‌্যাব-৯ জানায়, জনস্বার্থে শব্দদূষণ প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।