ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:১৪
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ১৩৯.৫ লিটার বিদেশি মদসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২১, ২০২৬ ৩:১০ অপরাহ্ণ
পঠিত: 11 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩৯.৫ লিটার বিদেশি মদ, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন ও নগদ অর্থসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর সদর থানাধীন উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় রায়হান অটোমোবাইলস ওয়ার্কশপের সামনে চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেটকার তল্লাশি করে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার এবং ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মো. ফয়সাল আহমেদ (২২) এবং গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার হৃদয় শেখ (৩৪)। অভিযানে তাদের কাছ থেকে ১৩৯.৫ লিটার বিদেশি মদ, একটি প্রাইভেটকার, দুটি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০ টাকা জব্দ করা হয়।

র‌্যাব জানায়, মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ গাজীপুর মহানগরের সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।