রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনালে যৌথ অভিযান চালিয়ে দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্থাপিত ১৬টি দোকান উচ্ছেদ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক-ওয়ারী বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২০ জুলাই) পরিচালিত এ অভিযানে টার্মিনালের প্রধান প্রবেশপথ ও অভ্যন্তরে অবৈধ স্থাপনা অপসারণ করে গুরুত্বপূর্ণ স্থানগুলো জনসাধারণ ও যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচলে শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
