ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:৫২
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে কুরিয়ার গোডাউন থেকে ৩৩ হাজারের বেশি নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ, গ্রেফতার ৩

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ৮:৩৪ অপরাহ্ণ
পঠিত: 18 বার
Link Copied!

দিনাজপুরে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৩৩ হাজার ৭২৪ বোতল নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ, ৬০টি ক্যাপসুল জব্দ এবং তিনজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

সোমবার (২০ জুলাই) ভোরে দিনাজপুর সদর উপজেলার বকুলতলা মোড়ে আহমেদ পার্সেল সার্ভিসের গোডাউনে এ অভিযান চালানো হয়। গ্রেফতারদের মধ্যে প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপকও রয়েছেন।

র‍্যাব জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কুরিয়ার সার্ভিসের আড়ালে নিষিদ্ধ যৌন উত্তেজক ওষুধ সংরক্ষণ, পরিবহন ও বিক্রি করে আসছিল। এ ঘটনায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।