ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৯
আজকের সর্বশেষ সবখবর

তুরাগ ও শেরেবাংলা নগরে বিশেষ অভিযানে ২১ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ২০, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
পঠিত: 12 বার
Link Copied!

রাজধানীর তুরাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২০ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার (১৯ জুলাই) তুরাগ থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করে। এদের মধ্যে একজন আইনের সহিত সংঘাতে জড়িত শিশু রয়েছে।

একই দিনে শেরেবাংলা নগর থানা পুলিশ পৃথক অভিযানে আরও ১০ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।