রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে একাধিক মামলার আসামি মোহাম্মদ ওয়াসি আলম ওরফে মোল্লা বশির (৬৪)কে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
শনিবার (১৯ জুলাই) আগারগাঁও মেট্রোরেল গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, তিনি বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলার এজাহারভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
