ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:৫৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে ইন্টারনেট অফিসে হামলা-ভাঙচুর: অন্যতম সংগঠকসহ ৯ জন গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৯, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

চট্টগ্রাম নগরের চকবাজারে একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অন্যতম সংগঠক মাইকেল রোহেন মিয়াসহ ৯ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

র‌্যাব জানায়, গত ১১ জুলাই একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের মালিকের কাছে হোয়াটসঅ্যাপে দুই কোটি টাকা এককালীন এবং মাসে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দাবি প্রত্যাখ্যান করলে ১৩ জুলাই ৩০-৪০ জন সশস্ত্র ব্যক্তি অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করে এবং কর্মচারীদের বেতনের জন্য রাখা ৩৫ লাখ টাকা লুট করে।

ঘটনার পর দায়ের হওয়া মামলার তদন্তে র‌্যাব ১৮ জুলাই চট্টগ্রাম ও আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।