ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৯:৩৫
আজকের সর্বশেষ সবখবর

গাবতলীতে বিদেশি পিস্তলসহ যুবক আটক, পালাল স্পোর্টস কারের চালক

সত্যের কন্ঠ
জুলাই ১৮, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
পঠিত: 16 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ সাজ্জাদ হোসেন আশিক (২০) নামে এক যুবককে আটক করেছে ট্রাফিক-মিরপুর বিভাগের দারুসসালাম জোনের ট্রাফিক পুলিশ। তবে অভিযানের সময় স্পোর্টস কারের চালক পালিয়ে যায়।

ট্রাফিক-মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে গাবতলী বাস টার্মিনাল সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতিতে চলা একটি স্পোর্টস কারকে থামার সংকেত দেন দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট অনিরুদ্ধ। গাড়ি থামানোর পর চালকের কাছে প্রয়োজনীয় কাগজপত্র চাইলে তিনি তা দেখাতে অস্বীকৃতি জানান।

একপর্যায়ে চালক দ্রুত পালানোর চেষ্টা করলে ট্রাফিক সার্জেন্ট মোটরসাইকেলে ধাওয়া করে গাড়িটি থামান। পরে উপস্থিত জনতার সহায়তায় গাড়ির সামনের আসনে বসা সাজ্জাদ হোসেন আশিককে নামিয়ে তল্লাশি চালিয়ে তার হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় চালক কৌশলে গাড়ি নিয়ে পালিয়ে যায়।

আটক সাজ্জাদ হোসেন আশিককে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দারুসসালাম থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।