র্যাব-৯ ও ৪৮ বিজিবির যৌথ অভিযানে সিলেটের জৈন্তাপুর থেকে চোরাচালানের প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ২ হাজার ৭৯০ কেজি ভারতীয় জিরা এবং একটি পিকআপ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১টার দিকে জৈন্তাপুরের হরিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে আটক করা যায়নি।
উদ্ধারকৃত জিরা ও পিকআপ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৪৮ বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র্যাব-৯-এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
