ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:০৬
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ২৯৬ বোতল এস্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১৬, ২০২৬ ১১:৫১ পূর্বাহ্ণ
পঠিত: 43 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভিযান চালিয়ে ২৯৬ বোতল কোডেইনসমৃদ্ধ নিষিদ্ধ এস্কাফ (ESkuf) সিরাপসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩, রংপুর। এ ঘটনায় আরও এক পলাতক আসামিকে খুঁজছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদিতমারী উপজেলার তালুক হরিদাস এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পলাতক আসামি মো. শাহিন আলমের বসতবাড়ির গোয়ালঘরে তল্লাশি চালিয়ে ২৯৬ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. আলমগীর ইসলাম (৪৫)-কে গ্রেফতার করা হয়। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আলমগীর ইসলাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি পলাতক শাহিন আলমের সঙ্গে মিলে লালমনিরহাট থেকে মাদক সংগ্রহ করে রংপুর বিভাগসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন।

এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।