রাজধানীতে পৃথক অভিযানে অস্ত্র, ভারতীয় এস্কাফ সিরাপ, ইয়াবা ও মাদক পরিবহনে ব্যবহৃত যানবাহনসহ সাতজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৩ জুলাই) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানায়, দারুস সালামের গাবতলী এলাকায় অভিযানে দুটি বিদেশি বন্দুক, একটি এলজি, ১৫ রাউন্ড কার্তুজ, ৫৫০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। এছাড়া উত্তরা পূর্বে ১ হাজার ২০০ বোতল এস্কাফ সিরাপসহ তিনজন এবং কাফরুল এলাকায় ২ হাজার পিস ইয়াবাসহ আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
ডিবি জানায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধভাবে সীমান্ত ও কক্সবাজার থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করত। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বা প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
