ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০৯
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দীগঞ্জের মাহবুব হত্যা মামলার অন্যতম মূলহোতা মিরাজ পোদ্দার গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ১২, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ
পঠিত: 24 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার আলোচিত মাহবুব আলম রাডী হত্যা মামলার অন্যতম মূলহোতা মো. মিরাজ পোদ্দার (৩৫)-কে গ্রেফতার করেছে র‌্যাব-৮। র‌্যাব-৮ ও র‌্যাব-১১-এর যৌথ অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মিরাজ পোদ্দারকে গ্রেফতার করা হয়। তিনি বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার সাদেকপুর এলাকার বাসিন্দা।

তদন্তে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১৮ জুন ২০২৬ তারিখে ভিকটিম মাহবুব আলম রাডী (২৯) নিজের ভোগদখলীয় জমিতে দোকানঘর নির্মাণের সময় আসামিরা বাধা দেয়। এর ধারাবাহিকতায় ২৩ জুন সন্ধ্যায় মেহেন্দীগঞ্জ থানাধীন চুনারচর এলাকায় পূর্বপরিকল্পিতভাবে লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটা নিয়ে মাহবুবের ওপর হামলা চালানো হয়। হামলায় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন সকালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, হত্যাকাণ্ডের পর আসামি আত্মগোপনে চলে গেলে র‌্যাব-৮ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।