ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:০৩
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের ফেঞ্চুগঞ্জে পরিত্যক্ত অবস্থায় দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার

সত্যের কন্ঠ
জুলাই ১২, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 25 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করেছে র‍্যাব-৯। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‍্যাব-৯ সূত্রে জানা যায়, শনিবার (১১ জুলাই) রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল জানতে পারে, ফেঞ্চুগঞ্জ থানাধীন সার কারখানা নতুন বাজার এলাকার একটি নির্মাণাধীন ভবনের আশপাশে দেশীয় অস্ত্র রয়েছে। পরে রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নির্মাণাধীন ভবনের দেয়ালের ওপর রাখা একটি শপিং ব্যাগের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শ্যুটার গান উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার হওয়া অস্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। অস্ত্রটি সেখানে কে বা কারা রেখে গেছে, তা শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত অস্ত্র সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।