রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা পুলিশ।
শুক্রবার (১০ জুলাই) পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— সিরাজ আকন্দ (৪০), ইন্দ্রজিত শীল (৫২), হৃদয় মিয়া (২২), মনিরুল ইসলাম (২৮), সুমন ইসলাম (২৬), এরশাদ (১৯), ময়নুল ইসলাম (২৭), তোফাজ্জল (৩০), জনি (২২) এবং কবির হোসেন (২৬)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে একজনকে একটি পুরোনো মামলায় এবং বাকি নয়জনকে ডিএমপি অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
