ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৪
আজকের সর্বশেষ সবখবর

ট্রাফিক আইন লঙ্ঘনে দুই দিনে ডিএমপির ২,৮৩৬ মামলা

সত্যের কন্ঠ
জুলাই ১১, ২০২৬ ৮:৪৪ অপরাহ্ণ
পঠিত: 30 বার
Link Copied!

 

ঢাকা, ১১ জুলাই ২০২৬: রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে গত দুই দিনে মোট ২,৮৩৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ডিএমপির তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ জুলাই) পরিচালিত অভিযানে ট্রাফিক-ওয়ারী বিভাগে সর্বোচ্চ ৮৫৭টি মামলা করা হয়। এছাড়া ট্রাফিক-মিরপুর বিভাগে ৫২৭টি, উত্তরা বিভাগে ২৯৯টি, তেজগাঁও বিভাগে ২৭৪টি, মতিঝিল বিভাগে ২৫৬টি, লালবাগ বিভাগে ২৩৯টি, গুলশান বিভাগে ২৩৭টি এবং রমনা বিভাগে ১৪৭টি মামলা করা হয়েছে।

অভিযানের সময় বিভিন্ন ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এর মধ্যে বাস, ট্রাক, কাভার্ডভ্যান, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের বিরুদ্ধে উল্লেখযোগ্য সংখ্যক মামলা করা হয়েছে।

এছাড়া অভিযানকালে ৮৩৪টি যানবাহন ডাম্পিং এবং ৩১৭টি যানবাহন রেকার করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।