ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৯, ২০২৬ ২:২২ অপরাহ্ণ
পঠিত: 31 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও মাদক বিক্রির কাজে ব্যবহৃত নগদ ১৪ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাব-১২ সূত্রে জানা যায়, অধিনায়কের দিকনির্দেশনায় বুধবার (৮ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হরিণচড়া গ্রামে ঢাকা-রাজশাহী মহাসড়কের পাশে ফুড ভিলেজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক পরিবহনের সময় ২৬২ বোতল ফেয়ারডিল ও ৪৪ বোতল স্ক্যাফ সিরাপসহ দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার মুসলিম নগর এলাকার মো. রবিউল ইসলাম (৫৪) এবং মিলেরপাড় এলাকার মো. তহিদুল ইসলাম (৩৮)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‌্যাব জানতে পারে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাইক্রোবাসে করে ফেয়ারডিল ও স্ক্যাফ সিরাপ দেশের বিভিন্ন জেলায়, বিশেষ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় বহন ও বিক্রি করে আসছিলেন।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।