ঢাকাবুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৩৫
আজকের সর্বশেষ সবখবর

ছিনতাইয়ের চেষ্টাকালে রাজধানীতে ৪ ছিনতাইকারী গ্রেফতার, উদ্ধার ৩ ছুরি

সত্যের কন্ঠ
জুলাই ৬, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ণ
পঠিত: 26 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

রাজধানীর তেজগাঁও ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযানে ছিনতাইয়ের চেষ্টাকালে চারজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন হৃদয় (২৩), রাশেদ (২৩), মো. শামীম ওরফে সাগর (২৫) এবং মো. শাহ আলম (৩৫)।

সিটিটিসি সূত্রে জানা যায়, সোমবার (৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টা ৪৫ মিনিটে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের সদস্যরা কাওরান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় ছিনতাইয়ের চেষ্টা করলে হৃদয়, রাশেদ ও শামীম ওরফে সাগরকে হাতেনাতে গ্রেফতার করেন। একই দিন রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে শেরেবাংলা নগর থানাধীন শিশু মেলার সামনে ওভারব্রিজে ছিনতাইয়ের চেষ্টার সময় মো. শাহ আলমকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে মোট তিনটি ছুরি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং একটি সক্রিয় ছিনতাইকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। তাদের মধ্যে হৃদয়ের বিরুদ্ধে পাঁচটি, রাশেদের বিরুদ্ধে তিনটি, শামীম ওরফে সাগরের বিরুদ্ধে দুটি এবং শাহ আলমের বিরুদ্ধে পাঁচটি মামলা বিভিন্ন থানায় রয়েছে।

গ্রেফতারকৃতদের তেজগাঁও ও শেরেবাংলা নগর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।