ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় বিপুল পরিমাণ ফেন্সিডিল, ভারতীয় ওষুধ ও বিড়িসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
পঠিত: 22 বার
Link Copied!

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

সাতক্ষীরা জেলার শ্যামনগরে অভিযান চালিয়ে ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ওষুধ এবং ৯৬০০০ পিচ ভারতীয় পাতা বিড়িসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬, সিপিসি-১, সাতক্ষীরা।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল আনুমানিক ৬:৪৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর থানাধীন মথুরাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৭১২ বোতল উইনকেরিক্স, ৯৪১ বোতল এসকাফ এবং ২২৮ বোতল ফেয়াড্রিলসহ মোট ১ হাজার ৮৮১ বোতল ফেন্সিডিল, ১ হাজার ৪৮০ পাতা ভারতীয় ওষুধ এবং ৯৬০০০ পিচ ভারতীয় পাতা বিড়ি জব্দ করা হয়। একই সঙ্গে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, জব্দকৃত মাদকদ্রব্য, ভারতীয় ওষুধ ও পাতা বিড়ি উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে উদ্ধারকৃত আলামতসহ তাকে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৬-এর সিপিসি-১, সাতক্ষীরার কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দীন মুহাম্মদ যিয়াদ জানান, অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য এবং চিহ্নিত সন্ত্রাসীদের বিরুদ্ধে র‍্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।