ঢাকাবৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৪৫
আজকের সর্বশেষ সবখবর

যশোরের শার্শায় নাভারণে ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

সত্যের কন্ঠ
জুলাই ৪, ২০২৬ ১১:১৫ অপরাহ্ণ
পঠিত: 23 বার
Link Copied!

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারণ এলাকা থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইবলুম কাইয়ুম ওরফে বনি (৩২) নামে এক যুবককে আটক করেছে

শনিবার (৪ জুলাই) শার্শা থানা পুলিশ বিকাল সাড়ে ৪ টার দিকে শার্শা নাভারণ কাজীরবেড় এলাকায় অভিযান পরিচালনা করে তার বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ইবলুম কাইয়ুম ওরফে বনি যশোর জেলার শার্শা নাভারন কাজীরবেড় গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে।
পুলিশ জানায়, অভিযাটি পরিচালনা করেন শার্শা থানার এসআই চিরঞ্জিৎ মন্ডল ও এএসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল। অভিযানকালে তার হেফাজতে তল্লাশি চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিমুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে যশোর আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।